ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার চেষ্টার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: -  সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানিকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ‘আজকের স্বদেশ’ পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজারের বাঘমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে সহকারী কমিশনার (ভূমি) সাজা প্রদান করেন। সানিসহ একাধিক সাংবাদিক  ঘটনাস্থলে উপস্থিত থেকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে পরে সংবাদটি প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৪ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে নানার কবর জিয়ারতের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাঘমারা যাওয়ার পথে ধরমপুর মসজিদের মোড়ে পৌঁছালে বাক্কার মিয়া (৩২) ও কুদ্দুছ মিয়া (৩০) রুইল ও লাঠিসোটা নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে আক্রমণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলার চেষ্টা শেষে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে কিংবা মামলা-মোকদ্দমা করলে সুযোগ পেলে মারধর করে প্রাণে মেরে ফেলা হবে।

পরে স্থানীয়দের সহায়তায় তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাকার মিয়া ও কুদ্দুছ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি ও সাংবাদিক নেতৃবৃন্দ। 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন,  অভিযোগ পেয়েছি দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার চেষ্টার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ