ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

জনসেবার অঙ্গীকার নিয়ে হারুকান্দি চেয়ারম্যান পদে লড়তে চান- কাজল মাহমুদ আতোয়ার।

কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় মোঃ নজরুল ইসলাম কে

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে ৪টি অসহায় পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর।

প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন - ড. মুজিবুর রহমান।

রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন

মা ও অভিভাবক সমাবেশে পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী  জেলা প্রতিনিধি:- রাজশাহীতে দৈনিক এদিন’র প্রত্রিকার  বিভাগীয় প্রতিনিধি সম্মেলন হয়েছে ।সংবাদপ্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিন পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎ রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আরো অতিথি  ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। মানুষের কথা মানুষের কাছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও তথ্যের ভিত্তিতেই সাংবাদিকতা করতে হবে। তিনি আরও বলেন, রাজশাহীর সাংবাদিকদের আরও শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখতে হবে। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎‎বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে কাজ করেন। ফলে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দৈনিক এদিনের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় আরও জোর দেওয়ার আহ্বান জানান।

‎পরে অতিথিদের উপস্থিতিতে দৈনিক এদিনের সম্মেলন উপলক্ষে কেক কাটা হয়।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , রাজশাহী মেট্রোপলিটনের  পুলিশের মুখপাত্র গাজিউর রহমান ।

সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলের শিক্ষার্থী সারা ইসলাম, দ্বিতীয় হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অলিভা আফরিন এবং তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিয়ানা ইসলাম।

সম্মেলনে দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশালসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎দুপুরে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর ‘তৃণমূলের সাংবাদিকতা ও দায়িত্ব’ শীর্ষক পাঠ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহে সতর্কতা, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

‎এরপর অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। এতে রাজশাহীর কবিগণ কবিতা পাঠ করেন। পরে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু। তারা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সাফল্য কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ