ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের কমিটি ঘোষণা

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের একটি সামাজিক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া এলাকায় সামাজিক অবক্ষয় রোধ, তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে শামীম সরকারকে সভাপতি এবং রেজাউল করিম, জাহিদ হাসান জয় ও মাসুদ রানাকে সহসভাপতি করা হয়েছে। মোবাশ্বের হোসেনকে সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ রহমান বিপ্লব, ছানারুল ইসলাম সাগর ও জোবায়ের হোসেন হিমেলকে সহসাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, মেহেদী হাসান, বাবলু মিয়া,রুবেল ফকির, সাগর বাবু, নাইম বাবু, আশরাফুল ইসলাম, শাহাদুল ইসলাম, হোসেন আলী, আনোয়ার মিয়া, মনিরুজ্জামান মিন্টু, আল মামুন, আহসান হাবিব অংকন, দৌলত মিয়া, শ্রাবণ ইসলাম, ইছাহাক আলী, লিটন মিয়া, রিপন মিয়া, মাসুদ মিয়া, রানা ফকির, রহিম মিয়া, রায়হান মিয়া, লিয়ন সরকার, নাজিম মিয়া ও মমিনুল ইসলাম।

কমিটি গঠনের বিষয়ে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “এলাকার তরুণ ও যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ উদ্যোগের মাধ্যমে এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি উক্ত কমিটি অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”

জামে মসজিদের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম বলেন, “মাদক, জুয়া ও বাল্যবিবাহ একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই শুরু থেকেই এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করবেন।”

কমিটির সভাপতি শামীম সরকার জানান, “মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এসব অপরাধ প্রতিরোধে কাজ করা হবে। তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে এগিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।”

কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন বলেন, এলাকার অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমরা “মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক ভাবে  কাজ করতে চাই।”

স্থানীয়রা জানান, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয়ভাবে এমন উদ্যোগ জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ