পটুয়াখালীতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার ৬ নম্বর জৈনকাঠী ইউনিয়নের কাটাখালি বাজারের পূর্ব পাশে শৌলার খেয়াঘাট নামক এলাকায় নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদীতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তারা বিষয়টি আশপাশের লোকজন ও সংশ্লিষ্টদের জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং মরদেহটি দেখতে ভিড় করেন।
এ ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা তৈরি হলেও, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত ব্যক্তির শরীরে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা আব্দি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু প্রক্রিয়াধীন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন