ডেইলি বাংল সংবাদ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ইবাদত-বন্দেগিতে মুখর দারোয়ানি টেক্সটাইল মাঠ, শুরু জেলা ইজতেমা

পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাক-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলার ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 রেনেসাঁ আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল এবং রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুল এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান।

 পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ রাসেল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেফা ইসলাম এবং পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জুবাযের মামুন। এছাড়া অনুষ্ঠানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে কোমলমতি শিশুদের মেধার সার্বিক বিকাশ ও নৈতিক গঠনে শিক্ষক এবং অভিভাবক উভয় পক্ষকেই অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ