ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

নদীর বুকে ছুটল রঙিন নৌকা, তীরে হাজারো দর্শনার্থীর উচ্ছ্বাস

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ধর্মীয় ও লোকজ ঐতিহ্যের আবহে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী পাগল নাথের মেলা ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মেলাকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ভিড় করেন মেলা প্রাঙ্গণ ও নৌকা বাইচ দেখতে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল নৌকা বাইচ। নদীর বুকে সারিবদ্ধভাবে ছুটে চলা বাহারি সাজের নৌকা আর মাঝিদের ছন্দময় বৈঠার আঘাতে মুহূর্তেই প্রাণচঞ্চল হয়ে ওঠে চারপাশ। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী। ঢাক-ঢোল, করতালি ও উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিটি নৌকাই ছিল নানা রঙ ও নকশায় সজ্জিত। মাঝিদের সমন্বিত বৈঠার তালে তালে নৌকা যখন পানির বুক চিরে সামনে এগিয়ে যায়, তখন দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

এদিকে মেলা প্রাঙ্গণে বসে বিভিন্ন ধরনের দোকানপাট ও লোকজ পণ্যের পসরা। শিশুদের বিনোদনের পাশাপাশি ছিল খাবার ও বিভিন্ন সামগ্রীর দোকান। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন মেলায় এসে অংশ নেন।

স্থানীয়দের মতে, শ্রী শ্রী পাগল নাথের মেলা ও নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের মিলনমেলার একটি প্রাণবন্ত অংশ। প্রতি বছর এমন আয়োজন হলে নতুন প্রজন্মের কাছেও হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।

দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী নৌকা বাইচের এমন আয়োজন গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতি ও সম্প্রীতির আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নদীর বুকে ছুটল রঙিন নৌকা, তীরে হাজারো দর্শনার্থীর উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ