আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
মো:শাহজালাল সুমন,উত্তরা-ঢাকা:- রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের ঢাকা মহানগর উত্তর শাখা।
শনিবার বিকেলে উত্তরা দিয়াবাড়ি খালপাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানীসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর শাখার ২৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মিছিলের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং উত্তরার রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। তার দাবি, এরপরও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
বাদশা ভাসানী আরও বলেন, ঢাকা-১৮ আসনসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তবে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান। মিছিলের আয়োজক ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের আন্দোলনে রিকশাচালক ও শ্রমজীবী মানুষেরও অংশগ্রহণ ছিল।
আন্দোলনে চালক শ্রেণির কয়েকজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা যাতে উত্তরার এলাকায় সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
তিনি বলেন, “আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই জনগণের জানমাল ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখব। তিনি আরও বলেন, উত্তরাসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে সংঘাত বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিবাদ মিছিলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। দিয়াবাড়ি খালপাড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন