ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধিঃ=১৯ সেপ্টেম্বর ২৬ ইং। কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান বলেছেন, 'মিডিয়া কখনো কখনো সন্ত্রাস হয়ে যায়।" তার এই মন্তব্য ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, ছোটখাটো নেতিবাচক সংবাদ এমনভাবে ভাইরাল করা হচ্ছে, যার কারণে সরকার বিব্রত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা যারা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে চাই, মিডিয়া কখনো কখনো সন্ত্রাস হয়ে যায়।

তিনি আরও বলেন, রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অথচ সার লুট হয়নি, সারাদিন নিয়মিত বিতরণ হয়েছে, সেই ইতিবাচক সংবাদটি নেই। আমরা কেন সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করি?

সারের কোনো সংকট নেই উল্লেখ করে তিনি প্রশাসনকে বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানোর পরামর্শ দেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, আমার বক্তব্যের অর্থ ছিল, কিছু ক্ষেত্রে ইতিবাচক সংবাদ বাদ দিয়ে শুধু নেতিবাচক সংবাদ প্রচার করা হয়। ‘সন্ত্রাস’ শব্দটি নিয়ে আপনারা কী বোঝাচ্ছেন, সেটিই আমি বুঝতে পারছি না।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে তিনি যদি এমন মন্তব্য দিয়ে থাকেন, সেটি ঠিক হয়নি। আবার অনেক সময় সার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনেও কিছু প্রতিবেদন প্রকাশ হয়, সেটিও কাম্য নয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার ডিলার, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ