ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ

নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রোড বাজার ও চৌগ্রাম স্কুল বাজার এলাকায় গণসংযোগ করেছেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম খালেক উজ জামান রঞ্জু। তিনি ২০১৬ সালের চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এ গণসংযোগ করেন।

গতকাল শনিবার ( ১৯ সেপ্টম্বর) বিকালে গণসংযোগকালে এস এম খালেক উজ জামান রঞ্জু স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা ও এলাকার মানুষের প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ৪ নম্বর নিমাকদমা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কে এম আকতার হোসেন, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান ডাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ সাত্তার ফটিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম।

এ ছাড়া চৌগ্রাম ইউনিয়ন যুবদল নেতা তৈয়ব আলী, শ্রমিক নেতা আঃ মান্নান, ছাত্রদল নেতা ইউসুফ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে এস এম খালেক উজ জামান রঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে তিনি চৌগ্রাম ইউনিয়নের মানুষের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ