কচুয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন ওসি আজিজুল ইসলাম"
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোহাম্মদ আনোয়ার হোসেন' (রাজ) ২২, সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় মাদক নির্মূলে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম।
জানা যায়, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের দুই বাসিন্দা শাহজালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিকবার মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলেও জামিনে এসে তারা পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়ত।
এ অবস্থায় ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের সংশোধনের জন্য ভিন্ন পথ বেছে নেন। এলাকাবাসীর সহায়তায় তাদের থানায় ডেকে এনে ইসলামিক নৈতিক শিক্ষার জন্য তিন দিনের তাবলিগ জামাতে পাঠান।
তাবলিগ শেষে আজ মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে ওই দুই ব্যক্তি কচুয়া থানায় ওসি সাহেবের সাথে দেখা করতে আসেন। এ সময় তারা ওয়াদা করেন, তারা এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাবেন এবং কখনো মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত হবেন না।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, "শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদেরকে নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।"
ওসির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন