ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

কুড়িগ্রাম চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন-আতঙ্কে এলাকাবাসী

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে  পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমি ভোগদখলে থাকা একটি পুকুর দখলের চেষ্টা ও পুকুরপাড়ের ফলদ ও সবজির গাছ ও পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি করার চেষ্টায়  প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে একই গ্রামের প্রতিবেশী ইউসুফ আলীকে প্রধান বিবাদী করে মোবারক হোসেন, মোতালেব সরকার, মাফিজুর রহমান মাফি, মাহতাব হোসেন, মোস্তাক হোসেন, নুরুন্নাহার বেগম ও ডালিয়া বেগমের বিরুদ্ধে  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন আলী সরকারের ছেলে আবুল কালাম আজাদ প্রায় ২০ বছর পূর্বে ১৬ শতাংশ জমিতে পুকুর খনন করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে ওই পুকুর ও জমি ভোগদখল করে আসছেন। 

পুকুরের মালিক আবুল কালাম আজাদ এর  পুকুরটি ৫ বছরের জন্য একই গ্রামের লীজ গ্রহীতা  প্রতিবেশী আমিরুল ইসলাম মুকুলের কাছে তিন মাস আগে ৩০ হাজার টাকায় লীজ দেন। হঠাৎ গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকেপরবর্তীতে লীজ গ্রহীতা মুকুল পুকুরে মাছ চাষ করতে গেলে প্রতিপক্ষরা একই বংশের ইউসুফ আলীসহ অভিযুক্তরা তাদের পুকুরে ভূমি পাওনা রয়েছে বলে দাবি করে মাছ চাষে বাধা প্রদান করে।  একপর্যায়ে অভিযুক্তরা পুকুরের পাড় কেটে নিচু করে দেন এবং পুকুরপাড়ে থাকা বিভিন্ন ফলদ ও সবজির গাছ কেটে ফেলেন। একই সঙ্গে গাছের সুরক্ষা বেষ্টনী ভেঙে দেওয়া সহ পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি সাধন করার জন্য পাড় নিচু করে দিয়েছে । ফলে ভারী বর্ষণে পুকুরে মাছ বৃষ্টির পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করছেন মাছ চাষী মুকুল।এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

ফাহিমার স্বামী আবুল কালাম আজাদ তার পারিবারিক জীবন জীবিকার জন্য ঢাকায় চাকরি করায় এলাকায় বসবাস না করার সুযোগে তার স্ত্রী ও সন্তানদের নানা হুমকি ধামকি অব্যাহত রেখেছেন প্রতিপক্ষরা। তাদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ এবং বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারমুখী হয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগীরা পুলিশের জরুরি সহায়তা চান। পরে সরিষাবাড়ী থানার এসআই আলী আকবর আলি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, পুকুরপাড়ে গেলে তাদের হত্যাসহ লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বামী আবুল কালাম আজাদের নামে থাকা জমি  দখলের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ