ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কাশফুলের ধামাকা: সাভার সেনা শপিং কমপ্লেক্সে খাবারের মূল্যে বিশাল ৪০% ছাড়!

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

​রংপুরের পীরগাছায় শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন না করায় বাবার চড় খেয়ে ক্ষোভে পিতা মহুবার রহমানকে (৫৫) বুকে চাকু মেরে নির্মমভাবে হত্যা করেছে ছেলে হাসানুর রহমান (২২)। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহুবার রহমানের ছেলে হাসানুরের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ীসহ কয়েকজন তাঁদের বাড়িতে এলে হাসানুর তাঁদের বসার অনুরোধ বা আপ্যায়ন করেননি। এতে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন করতে নির্দেশ দেন। কিন্তু ছেলে কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে বাবা তাঁকে একটি চড় মারেন।

​পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শাশুড়ীর সামনে বাবার চড় খাওয়াকে অপমানজনক মনে করে চরম ক্ষুব্ধ হয় হাসানুর। একপর্যায়ে ঘর থেকে ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমানের মৃত্যু হয়।

​ওসি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ