হাজীগঞ্জ-কচুয়া সড়কে সুরমার অবৈধ বাস পার্কিং, ২৩ দিনেও সরেনি বাস'
কচুয়া চাঁদপুর প্রতিনিধি: মো: আনোয়ার হোসেন' (রাজ) ২৬, সেপ্টেম্বর ২০২৬ শনিবার' হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কের উপর অবৈধভাবে সুরমা সুপার বাস পার্কিং করে রাখায় সড়কের পাশ ভেঙে বেহাল দশা - এমন সংবাদ প্রকাশের পর তৎপর হয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন সওজ চাঁদপুর বিভাগের বিভাগীয় প্রকৌশলী 'মো:' আনোয়ারুল আজীম' এবং সহকারী প্রকৌশলী 'মো:' আবু হানিফ'।
পরিদর্শনকালে তারা সড়কের উপর অবৈধভাবে পার্ক করে রাখা সুরমা বাস দ্রুত সরানোর নির্দেশ দেন। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন সড়কের উপর ভারী বাস রাখার কারণে সড়কের সাইট ভেঙে যাচ্ছে এবং যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
এ সময় সুরমা সুপার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার মজুমদার মুঠোফোনে সওজ কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, ৮ থেকে ১০ দিনের মধ্যে সড়ক থেকে সকল বাস সরিয়ে নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত সাইট মেরামত করে দেওয়া হবে।
কিন্তু আজ ২৬ সেপ্টেম্বর সনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক থেকে একটি বাসও সরানো হয়নি। উল্টো আরও বেহাল হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মালিক সমিতি কালোচোঁতে নামমাত্র একটি মাঠ ভাড়া নিয়েছে, কিন্তু সেখানে বাস রাখা হচ্ছে না। সাইট মেরামতের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় চালক পথচারীরা ও জনসাধারণ। তাদের প্রশ্ন - সওজ আল্টিমেটাম দিয়ে গেল, কিন্তু আইন না মানলে লাভ কী? তারা দ্রুত সড়কটি দখলমুক্ত ও সংস্কারের দাবি জানান।
"চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কের উপর অবৈধভাবে সুরমা সুপার বাস পার্কিংয়ের কারণে ভেঙে পড়ছে সড়কের পাশ।
এ নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৩রা সেপ্টেম্বর সড়কটি পরিদর্শন করেন সওজ চাঁদপুরের বিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আজীম ও সহকারী প্রকৌশলী আবু হানিফ। তারা ১০ দিনের মধ্যে বাস সরানোর নির্দেশ দেন।
মালিক সমিতি আশ্বাস দিলেও আজ ২৬ ই সেপ্টেম্বর পর্যন্ত সড়ক থেকে বাস সরানো হয়নি। ফলে আরও বেহাল হয়ে পড়েছে সড়কটি। সাইট মেরামতের প্রতিশ্রুতিও রাখা হয়নি।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা। তারা দ্রুত সড়কটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন