ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

জনসেবার অঙ্গীকার নিয়ে লেছড়াগঞ্জ চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ ফিরোজ আল-মামুন।

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক:- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন লেছড়াগঞ্জ  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ী এবং  সমাজসেবক মোঃ ফিরোজ আল মামুন। লেছড়াগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মোঃ ফিরোজ আল- মামুন এর প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজ আল- মামুন বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা—এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান। জনগণের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে লেছড়াগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মোঃ ফিরোজ আল- মামুন । বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।

এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন সমর্থকরা। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, ফিরোজ আল মামুন  দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি লেছড়াগঞ্জ  ইউনিয়ন বিএনপির  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তিনি দাবি করেন। এছাড়াও  এম.এ. রউফ ডিগ্রি কলেজ কৌড়ী (সাবেক) অভিভাবক সদস্য হিসেবে ছিলেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফিরোজ আল -মামুন  বলেন, নির্বাচিত হলে লেছড়াগঞ্জ ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে লেছড়াগঞ্জ  ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

সর্বোপরি  তিনি লেছড়াগঞ্জ  ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে লেছড়াগঞ্জ চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ ফিরোজ আল-মামুন।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ