ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

কালিয়াকৈরে পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয়

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর, চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালামপুর, বোয়ালী, শ্রীফলতলী, আটাবহ, ফুলবাড়িয়া, মেদীআশুলাই ও পৌর এলাকায় পেশা ও শ্রমজীবী মানুষের জীবনযাপনের ব্যয় নাগালের বাইরে চলে যাওয়ায় নাভিশ্বাস উঠে গেছে। আয়ের উৎস কমে যাওয়ায় ও কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকায় শ্রমজীবী মানুষেরা কাজ পাচ্ছেন না। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় সাধারণ জনগণের জীবনযাপন থমকে গেছে।

মৌচাকের অটোচালক জয়নাল আবেদীন (৪৫) জানান, আগে অটো চালিয়ে দিনে ৮০০-৯০০ টাকা আয় হলেও বর্তমানে হাইওয়ে পুলিশের কড়াকড়িতে উল্টো পথে চালানো বন্ধ হওয়ায় এবং গ্যাস ও চাঁদাবাজির কারণে আয় ৫০০ টাকাও হয় না। ৫ বছর আগের ১৫০০ টাকার বাসা ভাড়া এখন ৫ হাজার টাকা হয়েছে।

চন্দ্রার গার্মেন্টস শ্রমিক রহিমা বেগম (৩৮) জানান, ৫ আগস্টের পর কারখানা ২ মাস বন্ধ থাকার পর খুললেও ওভারটাইম নেই। ৮ হাজার টাকা বেতনে ৪ জনের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফুলবাড়িয়ার দিনমজুর আব্দুল মালেক (৫০) জানান, আগে দিনে ৬০০ টাকা পেলেও এখন কোনো কাজকর্ম ও টাকা জোটে না।

বর্তমানে কালিয়াকৈরে বাসা ভাড়া ৫ বছর আগের ৯০০ টাকা থেকে বেড়ে সর্বনিম্ন ৩০০০ টাকা হয়েছে। ভালো চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার নিচে না থাকায় নিম্ন আয়ের মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন। সেই সঙ্গে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার ব্যয় দ্বিগুণ বেড়েছে। মেসে থেকে পড়াশোনার খরচ ২ হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকার বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে।

আর্থিক সংকটে নিঃস্ব পরিবারগুলো এনজিও থেকে কিস্তির টাকা তুলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছে। পরবর্তীতে যৌতুক ও পারিবারিক অশান্তির কারণে দাম্পত্য জীবন স্থায়ী হচ্ছে না এবং তারা কোর্ট-কাচারির মামলার শিকার হচ্ছে।

শ্রীফলতলীর ফাতেমা আক্তার (৩২) জানান, গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে ১৭ বছরের মেয়েকে বিয়ে দিলেও জামাই তাকে তালাক দিয়েছে। এখন তিনি কিস্তি শোধ করবেন নাকি গর্ভবতী মেয়ের চিকিৎসার খরচ চালাবেন তা নিয়ে দিশেহারা।

কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাল্যবিবাহ ও আর্থিক সংকটের খবরটি উদ্বেগের। প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক টিম পাঠানো হচ্ছে এবং ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া ও এনজিওর ফাঁদে না পড়ার আহ্বান জানানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ৫ আগস্টের পর কিছু মিল-কারখানা বন্ধ হওয়া ও গার্মেন্টসে ওভারটাইম না থাকায় শ্রমজীবী মানুষ কষ্টে আছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ কাজ করায় সাময়িক কষ্ট হলেও যানজট ও দুর্ঘটনা কমবে। বাল্যবিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চলবে। পাশাপাশি হতদরিদ্র পরিবারের জন্য সরকারি ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয়

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ