পাঁচবিবির পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষনা
আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে গুরুত্বপূর্ণ এক নির্বাচনী সমাবেশ ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
গতকাল ১২ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় ৩ নাম্বার ওয়ার্ড জামায়াতের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রাব্বু জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা।
উপজেলা জামায়াতেল সেক্রেটারি এবং আগামী পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার। পাঁচবিবি পৌরসভার আমীর ও আসন্ন আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল বাশার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার জামায়াতের সহকারী সেক্রেটারী ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন,পৌরসভার বাইতুলমাল সেক্রেটারী ফারুক হোসেন এবং পৌরসভার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম মাসুম সহ স্থানীয় নেতৃবৃন্দ।।
অনুষ্টান শেষে প্রধান অতিথি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষনা করেন।
সভায় বক্তারা আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন