শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমাই উপজেলা বিএনপির বিশেষ শান্তি, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটি গঠন
লালমাই প্রতিনিধি।।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে লালমাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ শান্তি, শৃঙ্খলা ও পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
লালমাই উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগিতা করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম যার যার, নিরাপত্তা সবার এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে বিএনপির নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পূজামণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে কমিটির সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় থাকবেন।
এতে আরও বলা হয়, লালমাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন কোনোভাবেই সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লালমাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে এটাই প্রত্যাশা।
সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার বন্ধনে গড়ে উঠুক শান্তির লালমাই।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন