ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা

আশীষ বিশ্বাস নীলফামারী  প্রতিনিধি:- নীলফামারী কঠোর পরিশ্রম আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে নিষ্পাপ হাসি এই নিয়েই কেটে যায় তার সারাদিন। তিনি মোঃ রফিকুল ইসলাম। তবে নীলফামারীর জলঢাকা উপজেলার ছোট-বড় সবার কাছে তিনি অত্যন্ত পরিচিত ও ভালোবাসার এক নাম, ‘ভেমরুল’। 

সারাদিন জলঢাকা শহরের আনাচে-কানাচে, রাস্তাঘাটে, মেঠোপথে আর হাট-বাজারে ফেরি করে বাদাম ও বুট বিক্রি করাই তার পেশা। জীবনধারণের জন্য প্রতিদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়।

 কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেও তার মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই জীবনের প্রতি কোনো অভিযোগ বা আক্ষেপ। কাজের সময় চোখে রঙিন সানগ্লাস পরতে ভালোবাসেন তিনি, যা তার চিরচেনা রূপকে করে তুলেছে আরও চমত্কার ও আনন্দময়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেও রফিকুল ইসলাম একজন বিশেষ মানুষ। 

অত্যন্ত সহজ-সরল এবং অমায়িক স্বভাবের এই মানুষটি সুযোগ পেলেই থানায় ছুটে আসেন তার প্রিয় পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করতে। সম্প্রতি জলঢাকা থানার সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ওসির সাথে তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে, যা সাধারণ মানুষের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। 

আজকের এই প্রতিযোগিতাপূর্ণ ও বস্তুবাদী দুনিয়ায় যেখানে মানুষ সামান্য কিছু না পেলেই হতাশায় ভেঙে পড়ে কিংবা অসন্তোষ প্রকাশ করে, সেখানে ভেমরুলের মতো মানুষেরা আমাদের জীবনের আসল অর্থ শেখায়। অল্পতেই সন্তুষ্ট থাকা এবং প্রতিকূলতার মাঝেও মুখে হাসি ধরে রেখে সততার সাথে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার যে অনন্য শিক্ষা তিনি দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের সমাজের প্রতিটি মানুষেরই এই সরল ও নির্লোভ মানুষদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ