ভেড়ামারায় তাৎক্ষণিক পদক্ষেপে বন্ধ হলো এক নাবালিকার বাল্যবিবাহ
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার ভেড়ামারায় সতর্কতামূলক ও তাৎক্ষণিক পদক্ষেপে বন্ধ হলো এক নাবালিকার বাল্যবিবাহ। বাল্যবিবাহ আয়োজন ও সম্পন্ন করার চেষ্টার অপরাধে অভিযুক্ত বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর, ২০২৬) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কোদালিয়াপাড়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।
ভেড়ামারা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অদ্য ১৬ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলুর রহমানের নাবালিকা কন্যা মোছাঃ লামিয়া খাতুনের সাথে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলীর (২১) বাল্যবিবাহের আয়োজন চলছিল। সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রামাণ্য তথ্যাদির ভিত্তিতে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বর মোঃ নাইম আলীকে (২১) ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং নাবালিকা কনেপ্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মর্মে মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার জানান, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এটি কনের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে। ভেড়ামারা উপজেলায় কোনোভাবেই বাল্যবিবাহ সহ্য করা হবে না। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর তদারকি অব্যাহত থাকবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন