ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় খোলাহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মৃদুল সরকার

প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বিজয়নগরে সাংবাদিককে হেনস্তার অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে নবীনদের বরণ, MSSC-কে ঘিরে আবেগঘন বার্তা

ধুনটে মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার, ছাগল বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা ) প্রতিনিধি:- আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

তিনি বলেন, "শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।"

ব্রিফিংয়ে প্রদত্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা সমূহ: প্রতিটি পূজা মণ্ডপে সতর্ক নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখতে হবে।

 আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী ব্যবহার করতে হবে। ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে।

 সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন দেখলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভিড় নিয়ন্ত্রণে সচেতনভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

 যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার বা দায়িত্বে অমনোযোগী হওয়া যাবে না। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, "আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব হবে।"

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), জনাব গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ