হরিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন।
মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আনসার ও ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমান সহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিরামপুর উপজেলার মোট ৬৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছয়জন করে মোট ৩৭৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন