তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় অভিযোগ
খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়:- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নুর আলম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. বেলায়েত হোসেন তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ভুট্টুজোত গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নুর আলম ওই এলাকার মকছেদুল হকের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি স্থানীয় একটি দোকানে মিষ্টান্ন খাবার আনতে যায়। এ সময় তার সঙ্গে ১১ বছর বয়সী আরেক কিশোরী ছিল। অভিযোগ অনুযায়ী, ওই দোকান থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিশুটিকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি সঙ্গে থাকা কিশোরীকেও ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন শিশুটির বাবা।
অভিযোগে আরও বলা হয়, পরে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অসুস্থতার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে শিশু ওয়ার্ডের ১১ নং বেডে ভর্তি করেন।
শিশুটির বাবার দাবি, পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন তাঁরা। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে মঙ্গলবার ২০ অক্টোবর বিকালে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির সুরক্ষা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তার বাবা।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন