আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের পক্ষে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ৯টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এসব বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের ডোলো আবাসের মো. তাজমল হক, বড়দরগার সুফিয়ার রহমান, নওপাড়ার মো. জাবেদ আলী, সর্দারপাড়ার শাহ আলম প্রধান, প্রধানপাড়ার ইব্রাহিম খলিল এবং নতুন বন্দরের ওবায়দুর রহমান হাসুসহ অন্যরা।
উঠান বৈঠকগুলোতে বক্তারা মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের ব্যক্তিগত জীবন, নেতৃত্ব, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রধানপাড়ার তফাজ্জল হোসেন বলেন, ক্ষমতার প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয়ের বাইরে বুলবুল সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, যা তাঁর ব্যক্তিত্বের ইতিবাচক দিক তুলে ধরে।
নতুন বন্দরের হারুনুর রশিদ ও পটিয়াপাড়ার নাজমুল ইসলাম সুজন বলেন, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বুলবুলকে নিয়ে ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। তাঁরা আগামী নির্বাচনে তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নওপাড়ার হাসান বলেন, তাঁরা বুলবুলের কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে বড়দরগা কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ সার্বিক উন্নয়নের প্রত্যাশা তুলে ধরে বুলবুলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল উপস্থিত মানুষের ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় সমর্থন ও জনগণের ভালোবাসা নিয়ে তিনি হাড়িভাসা ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড বিতরণ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
ধারাবাহিক এসব উঠান বৈঠকের মধ্য দিয়ে হাড়িভাসা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন