ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

৫ ই ডিসেম্বর গাইবান্ধা আসছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা

সাঘাটায় মাদকাসক্ত দুই ছেলের অপকর্মে অতিষ্ঠ মা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

গাইবান্ধার সাঘাটায় মাদকাসক্ত দুই ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে গর্ভধারিণী মা নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে।

ভুক্তভোগী ওই মায়ের নাম রাশেদা বেগম। অভিযুক্ত দুই ছেলে পাভেল মিয়া ও ইমন মিয়া।

জিডি সূত্রে জানা যায়, রাশেদা বেগমের দুই ছেলে পাভেল ও ইমন দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। মা হয়ে একাধিকবার তাদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। উল্টো তাদের অপকর্মের প্রতিবাদ করায় নিজেই হুমকির মুখে পড়েছেন।

আজ বুধবার তিনি বাধ্য হয়ে সাঘাটা থানায় দুই ছেলের বিরুদ্ধে জিডি করেন।জিডিতে রাশেদা বেগম উল্লেখ করেন, তাঁর ছেলেদের ব্যবহৃত একটি রামদা ও চাইনিজ কুড়াল কয়েক দিন আগে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন তিনি। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করেছেন।

তিনি জানান, তার ছেলেরা এসব অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখানো, চুরি ও ছিনতাইসহ নানা অপকর্ম করে। তাদের কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পরিবার। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ছেলেরা পরিবারের অন্য সদস্যদের হুমকি দেওয়া সহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাভেল ও ইমন মাদকাসক্ত অবস্থায় এলাকার বিভিন্ন বাড়িতে চুরি এবং পথচারীদের কাছ থেকে ছিনতাই করে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, "দুই ভাইয়ের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। মাঝেমধ্যে তাঁরা জনতার হাতে আটক হয়ে মারধরের শিকার হন। তাঁদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আগেও মামলা রয়েছে।

সাঘাটা থানা সূত্রে জানা গেছে, পাভেল ও ইমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, একটি চুরির অভিযোগে ইমনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে সে আদালতের মাধ্যমে কারাগারে রয়েছে। অন্যদিকে পাভেল মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে রাশেদা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের। সন্তানদের বিরুদ্ধে মায়ের এমন অভিযোগ ও নিরাপত্তার জন্য থানায় জিডির ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাঘাটায় মাদকাসক্ত দুই ছেলের অপকর্মে অতিষ্ঠ মা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ