ডেইলি বাংল সংবাদ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: এমপি আবু আশফাক

মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বুধবার (৪ নভেম্বর, ২০২৬) সাভারের পোশাকশিল্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

খন্দকার আবু আশফাক বলেন, সরকার ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছে। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণেও কাজ চলছে। এরপরও আন্দোলন অব্যাহত রাখার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, প্রকৃত শ্রমিকদের স্বার্থের বাইরে একটি মহল দেশের পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। যে কোনো মূল্যে পোশাকশিল্পের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তবে শ্রমিকদের ওপর কোনো ধরনের নির্যাতন হতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা জানান সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: এমপি আবু আশফাক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বুধবার (৪ নভেম্বর, ২০২৬) সাভারের পোশাকশিল্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

খন্দকার আবু আশফাক বলেন, সরকার ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছে। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণেও কাজ চলছে। এরপরও আন্দোলন অব্যাহত রাখার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, প্রকৃত শ্রমিকদের স্বার্থের বাইরে একটি মহল দেশের পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। যে কোনো মূল্যে পোশাকশিল্পের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তবে শ্রমিকদের ওপর কোনো ধরনের নির্যাতন হতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা জানান সংসদ সদস্য।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ