ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব।

আদিবাসী জনগোষ্ঠীর শিল্প, সাহিত্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘আদিবাসী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে আদিবাসী শিক্ষার্থীদের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সকালে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূইয়া ইলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা।

উৎসবে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ প্রাপ্ত উন্নয়নকর্মী, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক পরাগ রিসিল এবং বিরিশিরির পরিচালক প্রিংসন সাংমা।

উদ্বোধনী পর্ব শেষে অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে আদিবাসী শিল্প-সংস্কৃতি নিয়ে বিশেষ আড্ডা এবং ‘বহমান আমারও পদচিহ্ন’ শীর্ষক জীবন-অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিচয়বিষয়ক পর্ব অনুষ্ঠিত হয়।

বিকেলের আয়োজনে ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা, মারমা রূপকথা নিয়ে গল্প বলার আসর ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে শব্দকুঞ্জ আবৃত্তি সংগঠন, ড্রামা চেম্বার, নজরুল ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের ড্যান্স ক্লাব ও ষড়ঙ্গ ব্যান্ড অংশ নেয়। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে বিভিন্ন স্টলে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ও জীবনধারার নানা উপাদান প্রদর্শন করা হয়।

আয়োজনের বিষয়ে কোর্সটির তত্ত্বাবধায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব পরিচয় ও সংস্কৃতির প্রতি সংহতি প্রকাশ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া ও বহুত্ববাদী সমাজচর্চাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব।

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ