মানিকগঞ্জের হরিরামপুরে একই রাতে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকার ও মুদি ব্যবসায়ী মো. সবুজ মিয়া। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে,আহত মনোরঞ্জন কর্মকার উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত জীবন কর্মকারের ছেলে এবং লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণের ব্যবসা করেন।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণালংকার ছিল না বলে জানা গেছে।
এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে উপজেলার বয়রা ইউনিয়নের পূর্ব যাত্রাপুর এলাকায় হামলার শিকার হন একই গ্রামের মুদি ব্যবসায়ী মো. সবুজ মিয়া। তিনি উপজেলার বয়রা ইউনিয়নের শেখ হাতেম আলী মীরের ছেলে এবং কান্ঠাপাড়া বাজারে মুদি দোকানের ব্যবসা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন সবুজ। বাড়িতে প্রবেশের সময় ঘরের গেটের তালা খুলতে গেলে পেছন থেকে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী উভয়ই বলেন,এঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কোন ব্যবসায়ীদের সাথে না ঘটে।
এ ঘটনায় হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও. এম. তৌফিক আজম মুঠোফোনে বলেন,পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এবং আহত ব্যক্তিদের খোজ খবর নিয়েছেন। প্রাথমিকভাবে ২ টি ঘটনার তদন্ত করা হচ্ছে কিন্তু কেউ এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
একই রাতে পরপর দুই ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনায় লেছড়াগঞ্জ বাজার ও কান্ঠাপাড়া বাজার এবং আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি এমন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন যাতে না ঘটে সে ব্যাপারে আর প্রশাসনের জোরদার নজরদারিতা বাড়ানো প্রয়োজন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন