দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু।
সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক জনতার ময়মনসিংহ ব্যুরো প্রধান সিরাজুল হক সরকার। এতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বক্তারা বলেন, সংবাদপত্রের মান ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও দক্ষ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন