জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে যুব সংগঠক ও অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ ও আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ্, সিলেট জেলার ক্রীড়া অফিসার নুর হুসাইন, সংগঠক মো. ছালিম আহমদ খান, ফাহিমা আক্তার কুমকুম, আনোয়ার হুসাইন রাজুসহ অর্ধশতাধিক যুব ও সামাজিক সংগঠক।
কর্মসূচিতে পুরুষদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং নারীদের জন্য ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরা, যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন