ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

টেকনাফে চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল হুরিয়া রহমান রিভাব

প্রকাশ্যে নয়, নীরবে জনসম্পৃক্ততায় ব্যস্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (মামুন)

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সিংড়ায়

সিংড়ায় "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত"

হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

আওয়ামী লীগ শুধরাবে না, হাসিনাকে আসতে হবে বন্দি চুক্তিতে’... ত্রাণ মন্ত্রী

জলে ডুবে   দুই বোনের মৃত্যু

জলে ডুবে দুই বোনের মৃত্যু

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের বন্ধকগ্রহীতা মেহেদী হাসান (২৬)। 

এ ঘটনায় একই এলাকার চারজনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।ভুক্তভোগী মেহেদী হাসান উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে। 

অপরদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার মৃত নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে আশরাফ আলী (৫২), সোহরাব উদ্দিন (৫৫), আফতাব উদ্দিন (৬০) ও মাহাতাব আলী (৬৩)।

সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নটাবাড়ী এলাকার জিয়াউর রহমান লিটন ও আফজাল হোসেনের কাছ থেকে তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ৪২ শতক জমিতে একটি পুকুর দুই লাখ টাকায় বন্ধক নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটির চারপাশে কলাগাছও লাগানো রয়েছে।

দীর্ঘ দিন থেকে পুকুরটির মালিকানা নিয়ে জিয়াউর রহমান লিটন ও আফজাল হোসেনের সঙ্গে অভিযুক্ত চারজনের বিরোধ চলে আসছিল। 

ওই বিরোধের জেরে গত ৬ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা পুকুরপাড়ে গিয়ে ভূক্তভূগী মেহেদী হাসান কে হুমকি দেন।ওই দিন দুপুর ৩টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে দেখাশোনা করে বাড়িতে ফিরে যান তিনি। সন্ধ্যার দিকেও পুকুরের আশপাশ ঘুরে দেখেন।

পরদিন ৭ নভেম্বর সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে ভূক্তভূগী মেহেদী দেখতে পান, পুকুরের প্রায় সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। 

ভূক্তভূগী মেহেদী হাসান  জানান, ৬ নভেম্বর সকাল ৭টা থেকে ৭ নভেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময়ে অভিযুক্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায়৷ আমি বাদী হয়ে  অভিযুক্ত চারজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।আমি এর ন্যায় বিচার চাই। 

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন ‘ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ