ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

 সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামে পূর্ববিরোধের জেরে এক কৃষকের ফলন্ত শিমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। প্রায়  ৩ কেদার জমিতে চাষ করা শিমগাছ কেটে ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মো. ফুরকান মিয়া (৬০)। এতে তাঁর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে অভিযুক্ত করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায়, ফুরকান মিয়া তাঁর বসতবাড়ির পূর্ব পাশে প্রায় ৩ কেদার জমিতে শিমের চাষ করেন। গাছগুলোতে শিম ধরতে শুরু করেছিল। এরই মধ্যে অভিযুক্তদের চারটি ছাগল তাঁর শিমক্ষেতে ঢুকে গাছের ক্ষতি করতে থাকে। এ সময় তিনি দুটি ছাগল আটক করলে অপর দুটি ছাগল ক্ষেত থেকে চলে যায়। পরে আটক ছাগল ছাড়িয়ে নিতে অভিযুক্তরা এলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ফুরকান মিয়ার অভিযোগ, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিদিনের মতো শিমক্ষেতে কাজ শেষে তিনি বাড়িতে চলে যান। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্ষেতে গিয়ে দেখতে পান, তাঁর রোপণ করা শিমগাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছগুলো ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। এতে তাঁর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে তাঁর ফলন্ত শিমগাছ কেটে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর একই গ্রামের মো. জসিম উদ্দিন (৩০), তাঁর বাবা মো. শাহানুর মিয়া (৫৫) ও মা ফুলবানুকে (৫০) অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের ভাষ্য, একজন কৃষকের ফলন্ত ফসল নষ্ট করার অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ বলেন, বিচার-সালিশি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর মা ফুলবানুর সঙ্গে কথা বললে তিনি বলেন, “এই গ্রামের সবাই আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। আমার ছেলে সকালে কাজে চলে গেছে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসিম উদ্দিনের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “শিমগাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ