নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জগনাদী হযরত হালিমাতুস সা'দিয়া (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদ্রাসার উন্নয়ন ও মাহফিলের ব্যয় নির্বাহের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও মেডি স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের স্বত্বাধিকারী ডা. মো. সেলিম মোল্লা।
শুক্রবার (২৭ নভেম্বর) মাহফিলে উপস্থিত হয়ে তিনি ৫০ হাজার টাকা নগদ এবং আরও ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে মোট এক লাখ টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দেন।
এ সময় ডা. মো. সেলিম মোল্লা বলেন, এই মহিলা মাদ্রাসাটি আমাদের গ্রামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ১২ বছর ধরে আমি এই প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রয়েছি। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় সহযোগিতা করে আসছি।
তিনি আরও বলেন, মাদ্রাসার জন্য স্থানীয়ভাবে যে জমি দেওয়া হয়েছে, সেটি দ্রুত প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন মোল্লাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত ২০ ও ২১ নভেম্বরের পরিবর্তে ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী এ ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে দেশবরেণ্য আলেমদের ওয়াজ, পবিত্র কোরআনের তাফসির ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মাদ্রাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে ডা. মো. সেলিম মোল্লার এই আর্থিক সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন আয়োজক ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন