ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন

১০টায় অফিস শুরুর নিয়ম, প্রশাসনিক কর্মকর্তার দেখা মিলল দুপুর ১টা ৩৭ মিনিটে

জিল বাংলা চিনিকল প্রায় ৫১৭ কোটি টাকা ঋণের বুঝা মাথায় নিয়ে ৬৯ তম আখ মাড়াই শুরু

জগনাদী মহিলা মাদ্রাসার উন্নয়ন ও মাহফিলের ব্যয় নির্বাহে ডা. সেলিম মোল্লার ১ লাখ টাকা অনুদান

চারতলা পোল্ট্রি খামারে বদলে যাওয়া গল্প

চারতলা পোল্ট্রি খামারে বদলে যাওয়া গল্প

সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ

গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুবায়েদ আহমেদ ওমরের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

জিল বাংলা চিনিকল প্রায় ৫১৭ কোটি টাকা ঋণের বুঝা মাথায় নিয়ে ৬৯ তম আখ মাড়াই শুরু

জিল বাংলা চিনিকল প্রায় ৫১৭ কোটি টাকা ঋণের বুঝা মাথায় নিয়ে ৬৯ তম আখ মাড়াই শুরু

জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকলের প্রায় ৫১৭কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০২৬-২০২৭অর্থ বছরের ৬৯ তম আখ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।শুক্রবার বিকালে আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে জিল বাংলা চিনিকল কতৃৃপক্ষ ক্যান কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর ৫ আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান( সুরুজ) এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল পুর ২ ইসলাম পুর আসনের  সংসদ সদস্য এ-ই সুলতান মাহমুদ বাবু এমপি, বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশন সচিব মোহাম্মদ মজিবুর রহমান,মিল ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহজহুরুল হোসেন, মডেল থানা অফিসার ইনর্চাজ মোঃ আনেয়ার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপি সহ সভাপতি সাদেক আক্তার নেওয়াজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু,আখ চাষী রঞ্জু আহাম্মেদ, তারেক মাহমুদ প্রমুখ।প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন , দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষের এই রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন, নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। এই পদক্ষেপের একটা অংশ হলো এই বাংলাদেশের বন্ধ শিল্প কারখানাগুলোকে সচল করা। কাজেই এই সচল শিল্প কারখানা বন্ধ হয়ে যাক এটা আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর সংগ্রামের পরে আজকে বাংলাদেশকে নিয়ে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছি, বাংলাদেশ যখন এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করেছে, ঠিক সেই সময় এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য পতিত স্বৈরাচারের দোষররা আবার নতুন করে নানা ষড়যন্ত্র করছেন। 

জানা গেছে, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭৭০০০ মে. টন, চিনি আহরণের হান্ন (রিকোভারী) ৭.০০% এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৩৯০ মে.টন। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৮৬ দিন মাড়াই কার্যক্রম চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৮৪৯৪২মে.টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়েছিল ৫৩৬৮ মে.টন, চিনি আহরণের হার (রিকোভারী) ছিল ৬.৩২%। মিলজোন এলাকাস চাষীদের মাঝে আখ চাষে যথেষ্ট আগ্রহ রয়েছে। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখচাষীদের স্বার্থ বিবেচনান সরকার কর্তৃক কুইন্টাল প্রতি ২৬/- টাকা বৃদ্ধি করে পূর্বের ৬২৫/- টাকার স্থলে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১/টাকা নির্ধারণ করা হয়েছে।

 লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি নিশ্চিতকরণ, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বৃদ্ধি করে সুগার মিলটিকে ব্রেক ইভেন/লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই মিল ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য। প্রতিদিন ৯০০ মেঃ টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০মেঃ টন চিনি উৎপাদন করা হবে। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়। এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিমিটেড। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিলস লিমিটেড করা হয়। বর্তমানে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে মিলটি পরিচালিত হয়ে আসছে। এটি বাংলাদেশের প্রথম তিনটি চিনিকলের একটি। ১৯৫৮-৫৯সালে প্রথম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত চিনিকলটি ৬৮টি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১৯ মৌসুমে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জিল বাংলা চিনিকল প্রায় ৫১৭ কোটি টাকা ঋণের বুঝা মাথায় নিয়ে ৬৯ তম আখ মাড়াই শুরু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ