সরকারি অফিস শুরুর সময় সকাল ১০টা। অথচ জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার দেখা মিলল দুপুর ১টা ৩৭ মিনিটে! নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কার্যালয়ে উপস্থিত হওয়ার ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়েই কার্যালয়ে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নিজের বক্তব্যে দেরিতে আসার বিষয়টি স্বীকারও করেছেন তিনি।
সকাল ১০টা থেকে সরকারি দাপ্তরিক কার্যক্রম শুরুর কথা। কিন্তু বম্বু ইউনিয়ন পরিষদে বুধবার ২৫ নভেম্বর দুপুর পর্যন্ত নিজ কার্যালয়ে পাওয়া যায়নি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ আলপনা পারভীনকে।
সাংবাদিকদের উপস্থিতির পর দুপুর ১টা ৩৭ মিনিটে তাঁর কার্যালয়ে আসার বিষয়টি সামনে আসে। এর আগে তাঁর টেবিলে জমে থাকতে দেখা যায় একাধিক দাপ্তরিক নথিপত্র।
স্থানীয়দের অভিযোগ, দেরিতে অফিসে আসার ঘটনা নতুন নয়। নিয়মিত দাপ্তরিক সময়ে উপস্থিত না থাকার কারণে সেবা প্রত্যাশীদের ভোগান্তি হচ্ছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
তবে নিজের বক্তব্যে আলপনা পারভীন জানান, চেয়ারম্যান পরিবর্তনের কারণে ব্যাংক হিসাবসংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে বিভিন্ন দপ্তরে যেতে হচ্ছে। জয়পুরহাট সদরে তাঁর বাসা হওয়ায় সরাসরি অফিসে না এসে বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ সেরে ইউনিয়ন পরিষদে এসেছেন বলেও জানান তিনি।
একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, সরাসরি অফিসে না এসে হাজিরা না দেখিয়ে দেরিতে আসা তাঁর উচিত হয়নি।
এদিকে সদ্য দায়িত্ব নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, তিনি মাত্র ১৫ দিন আগে দায়িত্ব নিয়েছেন। আলপনা পারভীন এর আগে অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ছুটিতে ছিলেন। তবে বর্তমানে কেন নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অন্যদিকে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান নিজের নিয়মিত দায়িত্ব পালনের কথা জানিয়ে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।
সেবা নিতে আসা আলেফোন, সজিব, বিধান ও আনোয়ারসহ একাধিক ব্যক্তির বক্তব্যেও উঠে আসে, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন।
ব্যাংক হিসাব পরিবর্তনের কাজের কথা বললেও সেই কাজের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অফিস সময়ের বাইরে অবস্থানের বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারণ, সরকারি দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করাও একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিষয়টি নিয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম বিষয়টি জানতে পেরেছেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্তসাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন হচ্ছে, সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময় কি একজন কর্মকর্তার ব্যক্তিগত সুবিধা অনুযায়ী পরিবর্তিত হতে পারে অফিসে উপস্থিত না থেকে অন্য দাপ্তরিক কাজ করার দাবি থাকলেও, সে বিষয়ে যথাযথ হাজিরা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।
জনগণের অর্থে পরিচালিত ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কর্মকর্তা খোঁজার ভোগান্তিতে না পড়েন এটাই প্রত্যাশা স্থানীয়দের।
এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসনের তদন্তে কী উঠে আসে এবং দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন