ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: গৃহকর্তা আহত, আটক ২

প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের

একটি সড়কের জন্য থমকে আছে হাজারো মানুষের জীবনযাত্রা নরসিংপুর-রগারপাড় বালিউরা সড়ক পিচ উঠে জেগেছে গর্ত, বৃষ্টি হলেই মরণফাঁদ'

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে,  পৌরসভা হচ্ছে  বারহাট্টা উপজেলা

কটিয়াদীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোদায় ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফ, উপকৃত ৫ হাজার ৮৯০ কৃষক

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ রিয়ায এলাহী রাজন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকট ও ভোক্তা ভোগান্তির প্রতিবাদে গাইবান্ধায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। 

এতে করে সাধারণ ভোক্তাদের ন্যায্য দামে পণ্য ক্রয়ের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, সদস্য খায়রুল ইসলাম, ক্যাবের জেলা সহ-সভাপতি তবারক হোসেন, সদস্য নিখিল চন্দ্রসহ স্থানীয় সাংবাদিক মোস্তাকিন জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে বাজারে কঠোর নজরদারি এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরুরি। তারা আরও বলেন, সংশ্লিষ্ট প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করে সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভোক্তা অধিকার বারবার লঙ্ঘিত হতে থাকবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অনেক ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত দামে তেল কিনতে বাধ্য হতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে।

বক্তারা আরও দাবি জানান, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ করে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ