ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

বেড়ায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত:

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, উদযাপন বিষয়ক প্রস্তুতি সভায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। 

পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করার জন্য সভার সভাপতি রুনাল্ট চাকমার পক্ষ থেকে সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনদের কাছে উন্মুক্ত পরামর্শ চাওয়া হয়।

সকলের সম্মিলিত পরামর্শ ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলা নববর্ষের প্রথম দিনটি উৎসবমুখর র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে। 

উক্ত ১লা বৈশাখ সকাল ৯.৩০ টায় বেড়া বিবি হাইস্কুল মাঠ থেকে "এসো হে বৈশাখ" গানটির মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হবে। এরপর সেখান থেকে উৎসবমুখর আনন্দর‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেড়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্ত হবে। র‍্যালী তে বাংলার ঐতিহ্যবাহী পোশাক পড়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলাদেশের সাংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনী স্বরূপ পালকি, হাতি, ঘোড়া সহ এ ধরনের অনেক কিছুর প্রতিকৃতি শোভা পাবে। এরপর উপজেলা চত্বরে লোকজ মেলা এবং উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

প্রস্তুতি সভায় রুনাল্ট চাকমা বলেন, এবারের পহেলা বৈশাখ অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে করতে চাই। অনুষ্ঠানটিতে সবাই আনন্দঘন পরিবেশে যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করতে পারবে। এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের স্ব স্ব ইউনিয়নে আনন্দ র‍্যালী আয়োজনের জন্য নির্দেশ প্রদান করেন এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত:

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ