ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

রাণীশংকৈলে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন....

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি... কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃখনন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ

প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের স‚চনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী (ইজিপিপি) আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার এবং নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম।প্রকল্প স‚ত্রে জানা গেছে, ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যয়ে প্রায় ৪ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।

ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু করে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত খালটি সংস্কার করা হবে। স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খালটি পুনঃখনন করা হলে শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং সেচব্যবস্থা

সহজ হবে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখা। এই খনন কর্মস‚চির মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত¡াবধানে স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন....

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ