ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু সহ ২ জন আটক

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:-ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. নুরু বিশ্বাস (৩৫)কে আটক করেছে সালথা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে নুরুকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা। হামলায় অংশ নেয় শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বরও।

অভিযোগ রয়েছে, এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সহিদুল ইসলাম সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু সহ ২ জন আটক

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ