ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা,

খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

লাকসামে প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকূরগাঁওয়ে ১৩৯ নারী উপকারভোগীর ইউপিজি গ্র্যাজুয়েশন সম্পন্ন।

মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে আনন্দ, জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী

কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত বিচার দাবি

 শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!! নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক কমিশনার কৃষ্ণপদ আচার্যের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়া উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা দেশের স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাতের শামিল। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব সিকদার, শেখ নজরুল ইসলাম, মাকলুকাত চৌধুরী, আঃ মান্নান, আঃ গফফার, আঃ রাজ্জাক শেখ, আঃ মান্নান শরীফ ও সরদার তারা মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা ঐক্যবদ্ধভাবে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত বিচার দাবি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ