ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নওগাঁয় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ব্ল্যাকমেইলের অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে।

পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ব্যাপক অনিয়ম: ফলাফল বাতিল ও পুনঃপরীক্ষার দাবিতে স্মারকলিপি

চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন; সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি

রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র গভীর রাতে কৃষিজমি, সরকারি খাস জমি এমনকি গাঙের পাড় থেকেও অবাধে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়।

অভিযোগ রয়েছে, নারায়ণপুর গ্রামের রাজ্জাক মজুমদারের ছেলে কামরুল হাসান এবং সিদ্দিকুর রহমানের ছেলে জসিম মিলে একটি মাটি কাটার সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের নেতৃত্বে রাতের বেলায় ভেকু (এক্সকাভেটর) ও ট্রাক ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় কৃষকরা বলেন, ফসলি জমি থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। অনেক জমি নিচু হয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভবিষ্যতে এভাবে চলতে থাকলে কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের।

এলাকাবাসীর অভিযোগ, শুধু কৃষিজমিই নয়—সরকারি খাস জমি ও গাঙের পাড় থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।

একাধিকবার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু জব্দ এবং নগদ অর্থদণ্ড প্রদান করলেও থামানো যাচ্ছে না এই অবৈধ কার্যক্রম। প্রশাসনের অভিযানের পর সাময়িক বিরতি দিলেও কিছুদিন পর আবারও রাতের আঁধারে শুরু হয় মাটি কাটার কাজ। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন—বারবার অভিযান ও জরিমানার পরও কেন বন্ধ হচ্ছে না অবৈধ মাটি কাটা?

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে ভারী যন্ত্রপাতির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। কেউ প্রতিবাদ করতে গেলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবিলম্বে নিয়মিত অভিযান জোরদার ও জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।

অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে।

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ