ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

কেশবপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই সুযোগে ভূমি অফিসে ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে গোপনে সেবাগ্রহীতাদের কাছ থেকে রমরমা ঘুষ বাণিজ্য করে আসছিলেন। বর্তমানে তিনি প্রকাশ্যেই সরকারি অফিসে বসে ঘুষ গ্রহণ করছেন বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে দাবি জানিয়েছেন সুধীসমাজ।

সেবা নিতে আসা কেশবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী সোহেল হাসান আঈদ জানান, জমিজমা সংক্রান্ত কাজের জন্য তিনি কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসে গেলে সার্ভেয়ার তোফাজ্জল হোসেন তার কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক ধাপে তার কাছ থেকে টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও তার সমস্যার সমাধান করা হয়নি।এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, সেবা গ্রহীতা সাধারণ মানুষ, সচেতন মহল ও স্থানীয়দের দাবি— বিষয়টি দ্রুত তদন্ত করে সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে  সেবা গ্রহীতারা হয়রানির শিকার না হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ