ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন

মো: ইলিয়াছ মিয়া,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :- ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ নামের একটি সংগঠন এর উদ্যোগ জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সংগঠকদের দাবি, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারা কাজ করছে এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনের সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের যোগ্য প্রার্থীদের পক্ষে প্রচারণাও চালিয়েছেন বলে জানান।

বক্তব্যে জুবায়ের হোসেন সোহাগ বলেন,  “৫ আগস্টের পর আমরা একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র কাঠামো নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। সে লক্ষ্যেই জুলাই সনদ ও গণভোট অনুষ্ঠিত হয়। আমরা নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দিতে চাই না। তাই অবিলম্বে বিএনপি সরকারের কাছে এই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাই।”

মোহাম্মদ রবিউল হাসান বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গণমানুষের প্রধান প্রত্যাশা ছিল জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন। প্রায় ৭০ শতাংশ মানুষের জনসমর্থন থাকা সত্ত্বেও এটি বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। আমরা চাই, সরকার দ্রুত গণভোটের রায় কার্যকর করুক।”

তাহসান হাবিব বলেন, “নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটের পক্ষে প্রচারণা চালালেও, নির্বাচনের পর এর সাংবিধানিকতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে দ্বিচারিতা করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। তাই ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হাসান, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন সোহাগ, ইতিহাস বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব, চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এইচ সোহেল এবং ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব হোসেন।

উল্লেখ্য, ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ সংগঠনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সংগঠকদের মধ্যে রয়েছেন তাহসান হাবিব, মোহাম্মদ রবিউল হাসান, জুবায়ের হোসেন সোহাগ, রাতুল বিন হোসেন ও আশিক হোসেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ