ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩.৪৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় কিশোরগঞ্জ থানাধীন ৩ নং নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় মোঃ জিকরুল ইসলামের বসতবাড়িতে।

অভিযানকালে মোঃ জিকরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আব্দুল লতিফ; মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা-মৃত বেলাল হোসেন এবং মোঃ সোহাগ (২২), পিতা-মোঃ আব্দুল মজিদকে আটক করা হয়। তাদের সকলের বাড়ি নিতাই ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

আটক জিকরুল ইসলামের দেহ তল্লাশিকালে তার পরিহিত হালকা নীল রঙের চেক লুঙ্গির ডান পাশের কোচ থেকে ছোট ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া বাদামী রঙের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি কলকি এবং পাইপে প্যাঁচানো প্রায় এক গজ ফয়েল পেপার জব্দ করা হয়।

এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা (নং-২০, তারিখ-১৬/০৪/২০২৬, জিআর নং-১১১/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ