ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর বিজ্ঞান মেলার আয়োজন:

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ আয়োজিত ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার ১৬ই এপ্রিল  গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির আয়োজন করা হয়। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং তাদের মেধা বিকাশের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতার প্রজেক্টগুলো মূল্যায়নে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনীর। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PUST) সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বেড়া মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শ্রী নিতাই চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসিফ শামীম জয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার। তিনি বলেন, "ভবিষ্যৎ পৃথিবী হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। আমাদের শিক্ষার্থীরা যাতে এখন থেকেই সেই প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আমরা এই ফিউচার ফেস্টের আয়োজন করেছি।"

দিনব্যাপী এই উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর বিজ্ঞান মেলার আয়োজন:

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ