ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় অবস্থিত পাঁচশত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উদযাপিত হয়েছে।

মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার ও মঙ্গলবার) এ পূজার অনুষ্ঠিত   হয়। শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

পূজার প্রথম দিন সোমবার বিকাল ৪টায় শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ভক্তিমূলক বৈদিক মন্ত্রোচ্চারণের পরিবেশনায় “টিম আগমনী” (পরিচালনায় অমিত পারিয়াল) উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

এরপর গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা এবং সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। রাতে শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহের উদ্দেশ্যে অন্নপ্রদান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে চণ্ডীপাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ক্ষেত্রপাল ঠাকুরের পূজা, গঙ্গা পূজা, নারায়ণ পূজা, বলীদান, বিভিন্ন পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। শেষে পূজা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্দির আয়োজক কমিটি জানায়, পশ্চিম গুজরার এই ঐতিহাসিক শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির দীর্ঘদিন ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর এই পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাগর সেন, ডা. লিটন কুমার শর্ম্মা, চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, ডা. জনি দাশ, হিমাদ্রি পাল ইমন, পাভেল চৌধুরী, প্রিন্স চৌধুরী শুভ, জনি চক্রবর্তী, ইমন চৌধুরী, অঞ্জন বিশ্বাস, সুজন দে প্রমুখ।

মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি মৃদুল পারিয়াল, সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অসীম পারিয়াল, অর্থ সম্পাদক লাভলু পারিয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য, এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ