ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

মোল্লাহাটে অসহায় পরিবারের জমির উপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকি

 আল হাফেজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খাসজমি থাকা সত্ত্বেও এক অসহায় পরিবারের নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম ও দৌরাত্ম্যের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, উপজেলার কাচনা গ্রামের খালের পাড় সংলগ্ন একটি সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, সড়কটি খালের পাড় দিয়ে নির্মাণ করা সম্ভব হলেও ইচ্ছাকৃতভাবে তাদের দলিলভুক্ত জমির উপর দিয়েই কাজ করা হচ্ছে।

ভুক্তভোগী ইয়াসমিন খাতুন তার লিখিত ও মৌখিক অভিযোগে জানান, “আমাদের মালিকানাধীন জমির উপর জোরপূর্বক সড়ক নির্মাণ করা হচ্ছে, অথচ পাশেই পর্যাপ্ত খাসজমি রয়েছে। সেই খাসজমি কিছু ব্যক্তি দখল করে রেখেছে, আর আমাদের জমি দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, কাজের শুরু থেকেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। সর্বশেষ গত ১৫ এপ্রিল পুনরায় অভিযোগ দাখিল করলে ঠিকাদার রাহাদ তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে উপজেলা ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ থাকলেও তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সঠিক ফয়সালা না হওয়া পর্যন্ত ওই অংশের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে।”ভুক্তভোগী পরিবারটি দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মোল্লাহাটে অসহায় পরিবারের জমির উপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ