ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিনিধি দল

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ  সরকারী কোষাগারে ফেরৎ।

নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি!! পূজা উদযাপন পরিষদের নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি..

ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইসলামী যুব আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও সমাবেশ

কালিয়াকৈর উপজেলা কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: কুমিল্লায় আবুল হাশেম এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: অবৈধভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আবুল হাশেম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী (চাঙ্গিনী মোড়), বেলতলী রাস্তার পূর্বপাশে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসেম (৩৮), পিতা- আজগর আলী, গ্রাম ভাপাখোলা, দাউদকান্দি, কুমিল্লার বাসা থেকে ২৪৫ লিটার এবং প্রতিষ্ঠান থেকে আরও ৫ লিটারসহ মোট ২৫০ লিটার অকটেন জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং অবৈধভাবে মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে জব্দকৃত অকটেন স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা মুন ফিলিং স্টেশনের কাছে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া দাহ্য পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এছাড়া অননুমোদিত পাত্রে জ্বালানি তেল বিক্রি করায় তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার নেতৃত্ব দেন। এসময় আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও জ্বালানি তেলসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: কুমিল্লায় আবুল হাশেম এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ