ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত;বিজয়ী হলেন যারা!

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ

সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সাবেক পুলিশ সদস্য, এলাকায় তোলপাড়

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

‘মানবপাচার প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি :- মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের প্রচারণা সমাজে গভীর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সরকারের উচিত মানবপাচারের ঝুঁকি সম্পর্কে তরুণদের সচেতন করতে পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত অধ্যায় অন্তর্ভুক্ত করা। একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ জোর দিতে হবে, কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) কক্সবাজারের হর্টিকালচার সেন্টার মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এই কর্মশালাটি আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের উঃ কুশল্ল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথের। তিনি বলেন, “সমাজে সব ধর্মের ধর্মীয় নেতাদের এক ধরণের নৈতিক প্রভাব থাকে। তাঁরা সাধারণ মানুষকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখান। মানবপাচারের মতো অপরাধের বিরুদ্ধেও তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

আলোচনায় রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন মহাথের বলেন, “বাংলাদেশে অবৈধ পথে মানবপাচার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ-উখিয়া উপকূলসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এটি এখন একটি বৃহত্তম অবৈধ ব্যবসা। আমরা প্রায়ই পাচারের শিকার ভাইদের উদ্ধারের জন্য বিদেশে থাকা ধর্মগুরুদের সহায়তা নিই। আমরা চাই প্রার্থনার দিনগুলোতেও এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করতে, কারণ নিজ নিজ অবস্থান থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি করার সুযোগ আমাদের সবারই রয়েছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কক্সবাজারের সেক্টর স্পেশালিস্ট মং খিং রাখাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়লা শারমিন। মূল প্রবন্ধে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, “অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং অনেক মানুষ সাগরে প্রাণ হারাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করতে হবে।”

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘মানবপাচার প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ