ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

মানুষের ভালোবাসার প্রার্থী চৌধুরী সেলিম আহমেদ

সুবলপুর—ভৈরব নদীর বুকে সুইচগেট যেনো আধুনিকতার ছোঁয়া

শ্রীপুরে আব্বাসিয়া দরবার শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুস

ঝগড়া থামাতে গিয়ে দায়ের  কোপে চাচা নিহত

প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মত বিনিময় সভা

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার,

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা জেলা :- গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। সার্বিক তদারকিতে ছিলেন অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১১টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা জিপারযুক্ত পলিব্যাগে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানের সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও পৃথক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার,

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ