ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

বেড়ার নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ১১৫ টাকা দরে ডিজেল বিক্রয়:

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে (ডিজেল ১১৫ টাকা) তৃতীয় দিনের মত তেল বিক্রয় করা হয়।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার, বিকেলে নাকালিয়া বাজারে লিখন ট্রেডার্স এ সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল তেল বিক্রয় করা হয়। লিখন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান যে, আজ তার ডিলার পয়েন্টে ৪০০০ লিটার ডিজেল প্রাপ্ত হন। বিকেল থেকে তেল বিক্রয় শুরু হওয়ার কারণে সন্ধ্যার আগ পর্যন্ত ৩০০০ লিটারের উপরে করা সম্ভব হয়েছে, আগামীকাল অবশিষ্ট তেল আজকের মতই সাধারণ কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। তিনি আরো জানান যে, আজ ৩য় দিনের মতো তার প্রতিষ্ঠানে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে তেল বিক্রয় কার্যক্রম সম্পন্ন হল। 

নাকালিয়া বাজারে তেল বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা।

তিনি জানান যে, নাকালিয়া বাজার পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে বেড়া উপজেলার নদীর তীরবর্তী এলাকার মানুষজন ছাড়াও  টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী যে সকল লোক বসবাস করে, বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই বাজারে বিক্রয় করতে আসেন এবং তাদের প্রয়োজনীয় কৃষি পণ্য, কৃষি উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে ক্রয় করে থাকে। জনাব সালাম বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বাজারের উপরে নির্ভরশীল কৃষকদের কষ্ট লাঘবের জন্য লিখন ট্রেডার্সে নিয়মিত তেল বরাদ্দ দেয়ার অনুরোধ করেন। 

তেল ক্রয় করতে আসা সাধারণ কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। তারা আগামী দিনেও এমন ন্যায্য মূল্যে প্রয়োজনীয় তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেড়ার নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ১১৫ টাকা দরে ডিজেল বিক্রয়:

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ